কাতারের রাঙ্গুনিয়া মরিয়মনগর প্রবাসী কল্যাণ পরিষদের পরিচিত ও বনভোজন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০১ পূর্বাহ্ন
কাতারের রাঙ্গুনিয়া মরিয়মনগর প্রবাসী কল্যাণ পরিষদের পরিচিত....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

কাতারের আদ দোহায় চট্টগ্রামে রাঙ্গুনিয়া মরিয়ম নগর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে মরিয়মনগর প্রবাসী কল্যাণ পরিষদ, দোহা-কাতারের কমিটি গঠনকল্পে পরিচিতি সভা ও বনভোজন গত শুক্রবার ২১ ডিসেম্বর’১৮ বিকেলে আল ওয়াকরা পাবলিক গার্ডেনে সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা প্রবাসী কমিউনিটির প্রবীণ সংগঠক বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ মূছার সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সম্মানিত কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ রেজাউল আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি, কাতারের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার মোস্তাফা কামাল, আবু কায়সার মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ সেলিম, একুশে টিভির কাতার প্রতিনিধি কে.এম শামীম, সংঘঠনের উপদেষ্টা আইনুল কবির, আবদুল মানিক, জাবেদ হাসান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিরুল হক খোকন, যুগ্মআহ্বায়ক মঈন উদ্দীন রাসেল।
সভায় বক্তারা বলেন, ‘এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে সকলের সহযোগিতা ও প্রবাসে নানা সমস্যায় এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই গঠিত হলো মরিয়মনগর প্রবাসী কল্যাণ পরিষদ, দোহা-কাতার।’ তিনি আরো বলেন, ‘অতীতে বিচ্ছিন্নভাবে নানা সামাজিক কাজে সহযোগিতা করা হলেও আরো বড় পরিসরে অবদান রাখতে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আবছার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাহবু্ব, মুহাম্মদ আলী সোহেল, মুহাম্মদ রাসু, মুহাম্মদ আজগর শাহ, মুহাম্মদ ইমাম উদ্দীন, ইঞ্জিনিয়ার বাদশা আলম, শফিকুল ইসলাম রিমন, মুহাম্মদ শাহরিয়ার সৌরভ, মুহাম্মদ এনাম, মুহাম্মদ কায়সার, মুহাম্মদ আবদুর রহিম, মুহাম্মদ বাবলু, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ এমরান প্রমুখ।

পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুনিরুল হক খোকনকে সভাপতি, মুহাম্মদ মঈনউদ্দীন রাসেলকে সিনিয়র সহসভাপতি, মুহাম্মদ আনোয়ারকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আতিকুর রহমানকে সাংঘঠনিক সম্পাদক, মুহাম্মদ সিয়ামকে অর্থ সম্পাদক করে ৪৩ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিত সম্পন্ন হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ