কাকে বিয়ে করছেন প্রভাস?

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ আগস্ট, ২০১৯, ৬:৩৯ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

সালমান খানের পর ভারতীয় চলচ্চিত্রের ‘এলিজিবল ব্যাচেলর’ বলা হয় তাকে। যদিও মাঝে আনুশকা শেঠির সঙ্গে তার বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল। কিন্তু তা কেবল গুঞ্জনের পর্যায়েই থেকে গেছে। হ্যাঁ, তেলেগু সুপারস্টার প্রভাসের কথাই বলা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, অবশেষে প্রকাশ্যে এল প্রভাসের হবু স্ত্রীর পরিচয়। গুঞ্জন, আমেরিকা নিবাসী জনৈক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাহুবলী তারকা। আগামী ছবি ‘সাহো’র মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত অভিনেতা বা তাঁর পরিবারের কেউই এনিয়ে মুখ খোলেননি।
গত বছরই প্রভাসের চাচা জানিয়েছিলেন, ২০১৮ সালেই বিয়ে করতে চলেছেন প্রভাস। তবে বিয়ের বিষয়ে প্রতিবারই সব প্রশ্ন উড়িয়ে দিয়েছেন প্রভাস। তার মতে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ