কলড্রপের শীর্ষে গ্রামীণফোন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ১০:৫৯ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

মোবাইল ফোনে কলড্রপে শীর্ষ অবস্থানে রয়েছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। গেলো এক বছরে ১০৩ কোটি ৪৩ লাখ বার কলড্রপ হয়েছে গ্রামীণে। এসব তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সবগুলো অপারেটরের কলড্রপ পরিসংখ্যান প্রকাশ করেছে সংস্থাটি। বিটিআরসি জানায়, এই এক বছরে রবির কলড্রপ হয়েছে ৭৬ কোটি ১৮ লাখ বার। আর বাংলালিংকের ৩৬ কোটি ৫৪ লাখ এবং টেলিটকের আনুমানিক ৬ কোটি বার।

বর্তমানে গ্রামীণফোনের রয়েছে সাত কোটি সাত লাখ গ্রাহক। অন্যদিকে টেলিকম অপারেটর রবির ৪ কোটি ৬১ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৩৪ লাখ এবং টেলিটকের রয়েছে ৩৮ লাখ ৭৩ হাজার গ্রাহক।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ