করোনা পজিটিভ রুগীর বাড়ীতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সতর্কিকরন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৬ মে, ২০২০, ৪:১০ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুর সদর উপজেলা চিতলিয়া ইউনিয়নের টুমচর গ্রামে করোনা পজিটিভ এক রুগীর বাড়ীতে গিয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার সতর্কিকরন ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানা গেছে।

করোনা পজিটিভ রুগী ও তার পরিবার হোম কোয়ারেন্টাইন অমান্য করে এলাকায় ঘোরা ফেরা করার আভিযোগে ৬ই এপ্রিল বুধবার দুপুর ১২ টার দিকে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ শরীয়তপুর  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস ছোবাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন সহ আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন কর্মকর্তাগণ।

করোনা পজিটিভ রুগীর বাড়ীতে গিয়ে হ্যান্ড মাইকে তার সাথে কথাবলে, তার পরিবার ও তাকে   পরবর্তীতে করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য তাকে বারবার সতর্ক করেন। নিত্য প্রয়োজনীয় ও খাদ্য সামগ্রী সমস্যা হলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেন।

করোনা পজিটিভ রুগী ও তার পরিবারের জ¦র সর্দি কাশি গলা ব্যথা শারীরিক কোন উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলেন এবং স্থানীয় প্রতিবেশীদেরকে সতর্ক থাকার জন্য পরামর্শ প্রদার করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ