করোনায় মানবতার পাশে সাংবাদিক মিজান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৫:৪৩ অপরাহ্ন
সরিষাবাড়ীতে সাংবাদিক মিজানুর রহমান’র উপহার সামগ্রী বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুরে সরিষাবাড়ীতে করোনাভাইরাসে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও বাংলাটিভির প্রতিনিধি মিজানুর রহমান।

শুক্র ও শনিবার নিজ অর্থায়নে দেড় শতাধিক পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী ও সাবানসহ বিভিন্ন উপহার প্রদান করেন। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চেচিয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব মেনে এবং তারাকান্দি, চরপাড়া ও কান্দারপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করা হয়।

এসময় তার সাথে ছিলেন সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সমকাল প্রতিনিধি সোলাইমান হোসেন হরেক, কবি সাংবাদিক ও সাহিত্যিক জাকারিয়া জাহাঙ্গীর, দৈনিক কাগজকলমডটকমের সম্পাদক সুমন রানা, ইউনিয়ন তথ্য অফিসের উদ্যোক্তা সোলায়মান কবির, যুবলীগ নেতা খোকন সরকার প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ