করোনায় অভাবীদের মাঝে সরিষাবাড়ীতে সম্মিলিত ব্যক্তি উদ্দ্যোগে ত্রান বিতরন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৮:০৩ অপরাহ্ন
সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্দ্যোগে ত্রান বিতরন । ছবি- এম এ মান্নান|

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের গজারিয়া মোল্লাবাড়ী মোড়ে সম্মিলিত ব্যক্তি উদ্দ্যোগে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালেও করোনায় অভাবীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম কালু, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম বাবলু সরকার, সমাজ সেবক বাবলু মন্ডল, এডভোকেট লোহানী জাহান ভুইয়া, জহুরুল ইসলাম মাষ্টার, এনামুল হক শামীম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মিলিত ব্যাক্তি উদ্দ্যোগতাদের কালু মিয়া জানান, সরকার যথেষ্ঠ সহযোগিতা করছেন করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের। তবে যে পরিমান ত্রান সহায়তা দিচ্ছেন তা প্রয়োজন তুলনায় অপ্রতুল। আমরা গ্রামের বৃত্তবানদের সহযোগিতায় প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০ জনকে সাধ্যমত চাল ডাল আলুসহ নিত্য প্রয়োজনীয় কিছু তান সামগ্রী দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এ ত্রান বিতরন ততদিন চলবে যতদিন করোনায়  ক্ষতিগ্রস্থরা স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে।

এদিকে একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানিপুর পঞ্চাশী নয়াপাড়ায় সোনারতরী কৃষি সমবায় সমিতির উদ্দ্যোগে করোনায় আটকে পড়া অসহায় কর্মহীন মানুষদের মাঝে চাল ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রীও বিতরন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ