সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা।।
দেশে ভয়াবহ মরন ব্যাধী করোনা মোকাবেলায় সরকার যখন দেশের কল্যানে সর্বাত্বক সহযোগীতায় ব্যস্ত ঠিক সে সময়ে সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা কৃষি সমবায় সমিতি তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় করোনায় অভাবীদের মাঝে সামন্য হলেও সহযোগিতার হাত বাড়িয়েছে।
সোমবার (১৮মে) সকালে সরিষাবাড়ী শিমলা বাজারের পাবনাই পট্রিতে অবস্থিত কৃষি সমবায় সমিতির অফিসে সরিষাবাড়ী উপজেলা সমবায় অফিসার আঃ হালিমের উপস্থিতিতে দুই শতাধিক অসহায় দুঃস্থ গরীবদের মাঝে চাল ডাল তেল চিনিসহ বিতরণ করা হয়।
এ সময় সমিতির সভাপতি যায় যায় দিন পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ফারুক হোসেন ফিরোজ, সমিতির পরিচালক কবীর হোসেন, সমিতির জিএম ইমান আলী সহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.