শ্রাবণের প্লাবনে
-করিম সুমন
বিষ্টিটা রিমঝিম
পড়ছেতো পড়ছেই,
আকাশটা ফুটো হয়ে
দিনরাত ঝরছেই।
সারাদিন ভিজে ভিজে
সবকিছু একাকার,
সূর্যটা পলাতক
পাই নাযে দেখা তার।
তরতাজা কচিপাতা
ভিজে করে চকচক,
মাচা পরে বেড়ে ওঠে
লাউডগা লকলক।
ঘ্যানঘেনে বিষ্টিতে
স্যাঁতসেঁতে পরিবেশ,
অপরূপ বর্ষাটা
চেয়ে দেখা অনিমেষ।
ঘনদেয়া বরিষণে
পথঘাটে হাঁটুজল,
কষ্টের শেষ নেই
ছুটেচলা পায়েদল।
You must be logged in to post a comment.