কত রঙের কথা
-করিম সুমন
এমন অনেক কথা আছে
নয়ন জলে ভিজে,
অনেক কথা শুনে আবার
আনন্দ হয় কি যে !
এমন অনেক কথা আছে
শুনতে ভালোবাসি,
অনেক কথা শোনার পরে
থামে না আর হাসি।
এমন অনেক কথা শুনে
রাগে শরীর কাঁপে,
অনেক কথা শুনে আবার
পুড়ি অনুতাপে।
এমন অনেক কথা শুনে
ভাবনা আসে মাথায়,
এমন অনেক কথা আছে
লিখে রাখি খাতায়।
এমন অনেক কথার তাপে
হৃদয় পুড়ে খাক্,
অনেক কথা শুনেও ভাবি
একটু সময় যাক।
এমন অনেক কথা শুনে
ঘুম চলে যায় দূরে,
কোন কথা শুনে হৃদয়
নাচে গানের সুরে।
কোন কথা শুনে মনে
বেহেস্তের সুখ পাই,
কোন কথা শুনে ভাবি
এখন মরে যাই।
কোন কথা শোনার পরে
বাড়ে মনের জ্বালা,
কোন কথা শুনেই ভাবি
সাজাই ফুলের ডালা।
You must be logged in to post a comment.