লক্ষ্মীপুরের কমলনগরের চর মার্টিন ইউনিয়নের শাহে আলম মেম্বার সমাজের উত্তর পশ্চিম চর মার্টিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে শিক্ষার্থীদের ঈদপুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ঠা আগস্ট) ঈদুল আযহার চতুর্থ দিন সন্ধ্যা হিলফুল ফুজুল ছাত্র ঐক্য সংঘের উদ্যোগে এ ঈদপুর্নমিলনীর আয়োজন করা হয়। বলিরপোল তালিমূল ইসলামীয়া কোরআন সেন্টার মাদ্রাসার অধ্যক্ষ মুফতি নুরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. মোস্তাফিজুর রহমান।
তরুণ সংবাদকর্মী সংগঠনের সাংগঠনিক সসম্পাদক আব্দুর রহমান বিশ্বাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আলোর অন্বেষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস. ইউ. সোহাগ, ডা. আব্দুর রহিম চৌধুরী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক, হাজী সাহে আলম সমাজসেবক কামাল উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার রানা অনান্য সম্পাদক রাকিব হোসেন রাপি, রিপন হোসেন, খোকন, রোকন, মিঠু, আলমগীর, আমিনুল, নাঈম রাকিব, আব্বাস সহ আরো অনেকে।
সংগঠকরা জানান, প্রায় ১ বছর চলমান সংগঠনের সকল সদস্যদের সাথে মিলিত হয়ে পড়াশোনায় পাশাপাশি সমাজের সকল সমস্যা সমাধানের কাজ করে আসছি। একসঙ্গে থাকে কাজ করার পর কর্মজীবনে শিক্ষা অর্জনের লক্ষে বিচ্ছিন্ন হয়ে একেকজন একেক স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। সবাইকে একই কাতারে আনতে এ প্রয়াস।
You must be logged in to post a comment.