লক্ষ্মীপুরের কমলনগরে সুমন (৬) নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলার চর মার্টিন ইউনিয়নের উত্তর পশ্চিম চর মার্টিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ময়লার গর্তে তার লাশ পাওয়া যায়।
সুমন বাগপ্রতিবন্ধী ও শারিরীক প্রতিবন্ধী ছিলেন তিনি। সুমন মার্টিন ইউনিয়নের ৮নং ওয়াডের প্রবাসী আব্দুস সহিদের বড় ছেলে। সোমবার সুমন ও তার মা প্রতিবন্ধী ভাতা নিবন্ধনের জন্য এই বিদ্যালয়ের আসেন। প্রচন্ড ভিড়ের ভিতরে সুমন তার মায়ের হাত থেকে ছিটকে যান। পরে তাকে অনেক খোজাখুজি করেও সন্ধান মেলেনি। আজ দুপুরে সুমনের মা বিদ্যালয়ের আঙ্গিনায় তার খোজ করেন। বিদ্যালয়ের পিছনে খুজতে গিয়ে ময়লার গর্তে সুমনের লাশ দেখতে পান। পরে এলাকাবাসী কমলনগর পুলিশ ফাড়িঁ খবর দেন।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং কোন অভিযোগ না পাওয়ায় সাধারণ ডাইরি করেন। পরে ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া ও ইউপি সদস্য নুরুল ইসলাম এবং এলাকাবাসীর উপস্থিতে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করেন। সুমনের অকাল মৃত্যুতে তার পরিবারের নেমে আসেন শোকের ছায়া।
You must be logged in to post a comment.