মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।।
ওমানে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন আল সুয়েক সমন্বয় শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম এবং নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গত বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর’১৮ রাতে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, মুহাম্মদ এমরান হোসাইনের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক কাউছার ওসমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওমান কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা সাইফুদ্দীন।
উদ্বোধনী বক্তব্য দেন ওমান কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু সেকান্দর নঈমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ওমান কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জনাব জাহেদ হাছান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মুফিজুল হক,হাজী আব্দুল মালেক, হাজী আব্দুল রাজ্জাক, মাওলানা আলী তাহেরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন কবির মামুন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ শিবলী নোমান, জানে আলম শফি, মুজিবুল হাছান, মুহাম্মদ জহির আহমদ, আনোয়ারুল ইসলাম, আব্দুল মন্নান, সৈয়দ মুহাম্মদ আলী এরশাদ, হাবীবুর রহমান, খোরশেদ আলম, নুরুল আমিন,কামাল সিকদার, তৈয়ব, মুহাম্মদ জুয়েল, মোহাম্মদ বাদশা, সৈয়দ সাইদুল হক, রমজান আলী, মিজানুর রহমান, সিরাজ মিয়া প্রমুখ।
পরিশেষে দেশ, জাতির ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন ওমান কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা আলী তাহেরী।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.