কালোমেঘের হাট
-এ.কে.এম.মুস্তাফিজুর রহমান
আকাশ জুড়ে মেঘ করেছে নামবে বুঝি ঢল,
পাড়ার ছেলে বাইরে যারা জলদি ঘরে চল।
বিজলি মেয়ে চমক মারে ঠমক নাচে মেঘ,
জলকণারা আসছে উড়ে পেয়ে বায়ুর বেগ।
জলের বানে উথলে যাবে পুকুর,নদী, মাঠ,
বৃষ্টি এলে পিছলে হবে মেঠো রাস্তা-ঘাট।
ঝড়-বাতাসে ভাঙতে পারে গাছের মোটাডাল,
এমন দিনে বাইরে থাকা হতেই পারে কাল!
দূরেরমাঠে ডাকছে ধেনু রাখাল গেল কই?
রাখাল দেখি শাপলা তোলে মাতির বিলে ওই।
দামালমেঘে হাঁক মেরেছে বন্ধ খেয়াঘাট,
নদীর পারে ওই বসেছে কালোমেঘের হাট।
You must be logged in to post a comment.