ক্রীড়া ডেস্ক।।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামীকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ২০১৮। আর উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
এবারের আসরে ছয়টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান ও হংকং। অপরদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
জানা গেছে, আবুধাবি ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে শুরু হবে।
এও জানা গেছে, দুটি গ্রুপ থেকে দুটি করে চারটি দল সুপার ফোরে উঠবে। আর দুটি দল বিদায় নেবে। এছাড়া সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে।
এশিয়া কাপের সময়সূচি (খেলা শুরু হবে ০৫:৩০ পিএম)

You must be logged in to post a comment.