অন্যদৃষ্টি অনলাইন।।
১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ২১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। মঙ্গলবার সকালে, রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে ৪ হাজার ৪শ ৮৯ কোটি টাকা ব্যয়ে ৩৫টি ড্রেজার ও জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প। এছাড়া ৩ হাজার ৮শ ৮৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পও গুরুত্ব পেয়েছে আজকের সভায়।
এসব প্রকল্প বাস্তবায়নে ১৭ হাজার ৩শ ১৬ কোটি ৯৩ লাখ টাকা সরকারি সাহায্য, ২৩৩ কোটি ৯৩ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল এবং বিদেশি সাহায্য হিসেবে পাওয়া যাবে ২ হাজার ২২৭ কোটি ৮৭ লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
You must be logged in to post a comment.