শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের একজন সফল ও সার্থক ব্যক্তির নাম হাজী মোঃ সাহাদৎ হোসেন সাদু। তিনি দির্ঘ ২২ বছর যাবৎ বাংলাদেশ কৃষকলীগ আজমপুর ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ১৪ বছর যাবৎ (৩টার্ম) বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া ২ বছর যাবৎ বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্যর দায়িত্ব পালন করছেন। আজমপুর ইউনিয়নে সে একজন সফল পেয়ারা চাষি ও উদ্যোক্তা। ১০ বছর যাবৎ পেয়ারা চাষে রেখেছেন বিশেষ অবদান। ১০ টি জাতীয় পত্রিকা সহ বিভিন্ন টিভি চ্যানেলে দেখা গিয়েছে তার কৃতিগাধা সাফল্য। বর্তমানে তার পেয়ারা বাগান সহ ১টি ছাগলের ফার্ম আছে। সাহাদৎ হোসেন ১পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। মেয়ে ২টি বিবাহিত অপরদিকে ছেলেটি কম্পিউটার ইন্জিনিয়ারিং পাশ করে ঢাকা গুলশান -১, আইটি সেকসনে ফাইবার এট হোম এর একজন কর্মকর্তা। ২৫ নভেম্বর ২০১৮ খ্রিঃ ৬০ বছর শেষে ৬১ বছরে পদার্পণে স্মৃতি হিসাবে পালন করলো ৬০তম জন্মদিন।
তার সু-স্বাস্থ্যর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন হাজী সাহাদৎ হোসেন।
You must be logged in to post a comment.