এই সংস্কৃতিতে পরিবর্তন আনা জরুরী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ১০:৪৫ পূর্বাহ্ন

মোস্তাফিজ রহমান।।

আমাদের দেশে পুলিশ মানেই জনগণকে ‘স্যার স্যার’ ডেকে মুখে ফ্যানা তোলা। উন্নত বিশ্বের পুলিশ উল্টো আপনাকে স্যার ডাকবে। প্রভুর (বাঙলাদেশের পুলিশ) মুখে স্যার ডাক শুনতে কার না ভাল লাগে?

মানুষের ভাষার একটা প্রবল ভূমিকা আছে তার আচরণ কি হবে। যেখানে কারণে অকারণে পুলিশকে স্যার ডাকতে হয়, সেখানে স্যার হয়ে পুলিশ কিভাবে তার অধঃস্তন (??) জনগণের সেবা করবে?

পুলিশ যদি জনগণের সেবক হয়ে থাকে তবে পুলিশইতো জনগণকে স্যার ডাকবে। এই স্যার ডাকার সংস্কৃতির পরিবর্তন হওয়াটা জরুরী। শুধু পুলিশের বেলায় নয়। যে কোন সরকারী বেসরকারী সার্ভিস সেক্টরের জন্য সমভাবে প্রযোজ্য। স্যার ডেকে স্যারের কাছ থেকে সেবা পাওয়ার আশা করাটা ঠিক নয়।

জনগণের সেবার মান নিশ্চিত করতে স্যার ডাকার সংস্কৃতি গণমুখী করতে হবে। অর্থাত সেবার জন্য কেউ এলে তাকে সম্মান দেখানোর জন্য সরকারী বেসরকারী সেবা সেক্টরের লোকেরা জনগণকেই স্যার ডাকবে। জনগণকে দিয়ে স্যার ডাকানো একটা ঔপনেবেশিক সংস্কৃতি, শোষনের সংস্কৃতি। এই সংস্কৃতিতে পরিবর্তন আনা জরুরী।

 

মোস্তাফিজ রহমান’র ফেসবুক ওয়াল থেকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ