এই বাজেট গণমুখী ও ব্যবসাবান্ধব বাজেট: কাদের

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৬:৩০ অপরাহ্ন

২০২২-২৩ অর্থ বছরে প্রস্তাবিত ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটকে ‘গণমুখী ও ব্যবসাবান্ধব’ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এটি গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।’

বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনের বাইরে এসে  সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উত্থাপন

ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। গতবারের চেয়ে আরও ৭ হাজার কোটি টাকা বেড়েছে, আওতা বাড়ানো হয়েছে। কাজেই এই বাজেট সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। সেখানে সাত হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।

৫ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন ৪ জুলাই পর্যন্ত চলবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ