৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উত্থাপন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৬:২৪ অপরাহ্ন

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন।

অর্থমন্ত্রী দাঁড়িয়ে বাজেট উপস্থাপন শুরু করতে গেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রীকে বসেই বাজেট উপস্থাপনের কথা বলেন। পরে তিনি বসে বাজেট পড়তে থাকেন।

এর আগে দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। আগামী অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

বাংলাদেশ সোনার সেতু মামলা ও দুর্নীতির উদাহরণ হিসাবে থাকবে : রুমিন ফারহানা

দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে এ বিশেষ বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেওয়া হয়।

গত ৫ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন ৪ জুলাই পর্যন্ত চলবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ