এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, ৩০ জুন শুরু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে।‌

রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী জুন মাসের শেষ সপ্তাহে শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমি।

পরে মন্ত্রণালয়ের অনুমোদন পায়। এর পরিপ্রেক্ষিতে ৩০ জুন পরীক্ষা শুরুর ধরে রুটিন প্রকাশ করা হলো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ