স্টাফ রিপোর্টার।।
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৩৭ হাজার ৭২৬ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ পয়েন্ট। এ ছাড়া পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এসময় তার সঙ্গে ছিলেন।
চলতি বছর ২ এপ্রিল থেকে ১৪ মে এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর চলে ব্যবহারিক পরীক্ষা।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।
এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এবছর । তবে গত বছরের সাথে তুলনা দিলে এবছর রেজাল্ট খারাপ হয়েছে। গতবছর এইচএসসিতে পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। ২০১৮ তে পাসের হার ৬৬. ৬৪ শতাংশ। কমেছে ২.২৭ শতাংশ। জিপিএ ৫ কমেছে ৮ হাজার ৪৬৪টি। যদিও এবার এইচএসসিতে শিক্ষার্থী বেশি ছিল।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষাবোর্ডগুলোর ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী।
সেখানে সব বোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। তারাও পৃথকভাবে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।
শিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন শিক্ষার্থী। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন।
তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় চলতি বছর মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। যা গত বছরের তুলনায় এক লাখ ২৫ হাজার ৩৮৭ জন বেশি। মোট ১০টি বোর্ডে গড়ে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো। এবার ছাত্রীদের পাসের হার ৬৯.৭২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৬৩.৮৮ শতাংশ।
শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষাবোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার ৭৫.৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৮ হাজার। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৫৬ জন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডে চলতি বছর ৯৭ হাজার ৭৯৩জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৯৩২ জন। পাসের হার ৭৮.৬৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৪৪ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মে’র মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
You must be logged in to post a comment.