‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন’ : আ.হা. মাহমুদ আলী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ৭:১৪ অপরাহ্ন
‘‘আওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলে দেশে বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রীজ, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে’...

মোঃ মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।।

(চিরিরবন্দর-খানসামা)-৪ আসনের মহাজোটপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মানেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার ২৪ ডিসেম্বর’১৮ সন্ধ্যা ৭টায় চিরিরবন্দরের কুতুবডাঙ্গা বাজারের পথসভায় তিনি এই উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের আমলে দেশে বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রীজ, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাঞ্জা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের সরকার থাকার কারণে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। ’

আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আয়বুর রহমান শাহ্, সাবেক হুইব মোহাম্মদ মিজানুর রহমান (মানু), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিমদ্দিন গোলাপ, ৬ নং অমরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আশরাফ চৌধুরী শাহ্, রফিকুল ইসলাম শাহ্, ৬ নং অমরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হেলাল সরকার, কাজী ইকবাল হোসেন প্রমুখ।

পথ শোভায় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ