ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে স্বপদে পূর্নবহাল ও সাবেক পরিচালক এস আলম গুরুপ এর সদস্য দুর্নীতীবাজ খোরশেদ আলম -কে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইসলামী ব্যাংক শরীয়তপুর জেলা শাখার সাধারণ গ্রাহক ফোরাম।
মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন দুবাই প্লাজার সামনে সাধারণ গ্রাহক ফোরামের সভাপতি মোঃ শাহ্ জালাল চৌধুরীর নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করাহয়।
মানববন্ধন বক্তব্য রাখেন মাওলানা রহমতউল্লাহ, ডাঃ আব্দুস ছাত্তার, মাওলানা ফরিদ হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, মোল্যা আবুল কালাম, মোঃ শফিকুল ইসলাম সহ- আরও অনেকেই।
You must be logged in to post a comment.