ইসরাইলকে মধ্যপ্রাচ্যের ক্যানসার: প্রেসিডেন্ট কিম

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

সরাইলকে মধ্যপ্রাচ্যের ক্যানসার বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একইসাথে দেশটি এই অঞ্চলে শান্তি বিনষ্ট করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধেরও অভিযোগ আনা হয়।

উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরাইল এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরাইল ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায়। এতে সামরিক ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পাশাপাশি ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলের বিভিন্ন স্থানে। এই সঙ্ঘাত এখন পর্যন্ত ছয় দিন ধরে চলছে।

সূত্র : রয়টার্স

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ