ইভিএম ব্যবহার অনিশ্চিত: প্রধান নির্বাচন কমিশনার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

আইনি ভিত্তি না হওয়ায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার এখন পর্যন্ত অনিশ্চিত বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।আজ শনিবার খুলনায় ইভিএম মেলা উদ্বোধন করে এ কথা জানান তিনি।

নুরুল হুদা বলেন, ‘এখনও পর্যন্ত আমাদের আইনি কোন ভিত্তি হয়নি। আইন হলে তারপর ইভিএম ব্যবহার করা যাবে। যদি আইন হয় তবে যতটুকু আমরা পারবো ততটুকু অর্থাৎ সীমিত আকারে এটা ব্যবহার করা হবে এবং যেখানে ইভিএম  ব্যবহার করা হবে, সেখানে ব্যাপক হারে এর ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হবে।‘

তিনি আরও বলেন, ‘ইভিএম এর ব্যবহার সম্পর্কে সকলকে বুঝাবার পর যদি গ্রহণযোগ্যতা পায় কেবলমাত্র তখনই আমরা ইভিএম ব্যবহার করবো।‘

এর আগে, সকালে মহানগরের পাবলিক হল চত্বরে ইভিএম প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী। নির্বাচন কমিশনের আয়োজনের ইভিএমের মাধ্যমে ডেমো ভোট গ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়।

এছাড়া মহানগরের ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের চারটি এলাকার সাত হাজার ৩৯জন ভোটার ইভিএম এর মাধ্যমে ডেমো ভোট দেওয়ার সুযোগ পান। ভোট গ্রহণের পাবলিক হল চত্বরে ১৪টি কক্ষে ও ১২টি ডেমো ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত।

এদিকে রাজশাহীতে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনের পর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ত্রুটি প্রমাণ করা গেলে ইভিএম ব্যবহার করা হবে না। তিনি বলেন, অনেকেই বলছেন, ইভিএম পদ্ধতি গ্রহণযোগ্য নয়। তাদের উদ্দেশে আমি বলতে চাই, ‘আপনারা যদি মনে করেন এটা গ্রহণযোগ্য নয় তাহলে দক্ষ বিশেষজ্ঞ নিয়ে আসেন।  তাদের মাধ্যমে এটা পরীক্ষা করে দেখেন এটা ত্রুটিপূর্ণ কি-না।’

এছাড়া রংপুরে ইভিএম প্রদর্শনীর উদ্বোধন করে আরেক কমিশনার কবিতা খানম বলেন, ‘জাল ভোট রোধে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’  তিনি আরও বলেন, ‘যদি আইন আসে তাহলে আমরা এটা এটা সীমিতভাবে ব্যবহার করব। তবে এর স্বচ্ছতায় আমরা শতভাগ বিশ্বাসী। আপনরা মেশিন দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কতটা আস্থা রাখতে পারবেন ইভিএমে।’  তিনি বলেন, ‘এটাতো অফ লাইন। এর সঙ্গে কোন ইন্টারনেট কানেকশন দেয়ার সুযোগ নেই। সুতরাং  হ্যাকিং হওয়ারও কোন সুযোগ নেই এতে।’

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ