ইবিতে চোর সন্দেহে দুই যুবক আটক, পুলিশে সোপর্দ

ইবি প্রতিনিধি
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় কোয়ার্টার থেকে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুস সালাম ও খলিলুর রহমান।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)।

নিরাপত্তা কর্মকর্তা সূত্রে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে তারা৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরি করার আগেই তাদেরকে আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ