ঢাকা বিশ্ববিদ্যালয়েই ফিরলেন আসিফ নজরুল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১১ অপরাহ্ন

দীর্ঘ দেড় বছর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন শেষে পুরোনো কর্মস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন অধ্যাপক ড. আসিফ নজরুল।

গত সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর শেষে তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনায় ফিরেছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। শেষে কিছুদিন তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ম. মোখতার আহমেদ বলেন, আসিফ নজরুল স্যার গত বৃহস্পতিবারই (১৯ ফেব্রুয়ারি) বিভাগে জয়েন করেছেন। তিনি ক্যাম্পাসে বাসায় উঠেছেন বলেও জানিয়েছেন ম. মোখতার আহমেদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ