ক্রীড়া ডেস্ক।।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ফলোয়ার দুই কোটি ৩০ লাখেরও বেশি।
এত ফলোয়ার থাকার কারণে কোটি কোটি টাকা আয় করার সুযোগ পাচ্ছেন কোহলি।
জানা গেছে, ইনস্টাগ্রামে একটা পোস্ট থেকেই প্রায় কোটি টাকা আয় করছেন এই ক্রিকেট তারকা।
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সবচেয়ে বেশি আয় করে থাকেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খাত থেকে তিনি আয় করেন ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
খবরে বলা হয়েছে, বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু এখন এতটাই যে, ইনস্টাগ্রামে একটা পোস্ট করলেই তার আয় হয় এক লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৮ লাখ ২০ হাজার টাকার মতো।
এছাড়া ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে ব্রাজিলীয় তারকা নেইমার ৬ লাখ এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৫ লাখ মার্কিন ডলার আয় করে থাকেন।
You must be logged in to post a comment.