ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ: পাটওয়ারী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:০০ অপরাহ্ন

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ইস্যুতে এবার কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ।

এর আগে একই ইস্যুতে মুখ খুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-০৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যকে ঘিরে।

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ