ইউরোপজুড়ে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বেড়েছে: ইইউ কর্মকর্তা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

ইউরোপের প্রায় সব দেশেই মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধের হার বাড়ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুসলিমবিদ্বেষ প্রতিরোধবিষয়ক সমন্বয়ক ম্যারিয়ন লালিসে।

রোববার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নিতে গিয়ে আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবরের পর অর্থাৎ গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও ঘৃণামূলক অপরাধ দুই-ই উদ্বেগজনক হারে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে জার্মানিতে। তা প্রায় ১৪০ শতাংশের মতো হবে।’

ম্যারিয়ন আরো বলেন, ‘ইউরোপীয় সমাজ, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমবিরোধী বর্ণনা (ন্যারেটিভ) এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো এবং তা শুধুমাত্র শব্দে সীমাবদ্ধ নেই।’

তবে তিনি মনে করেন, ইউরোপের অধিকাংশ নাগরিক এখনো মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন না। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব; বিশেষ করে সংবাদমাধ্যম যদি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে।

সূত্র : আনাদোলু এজেন্সি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ