”শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের উদীয়মান আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ বোরহান মল্লিক জননেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর আস্তাভাজন হওয়ায় ষড়যন্ত্রের শিকার হয়েছি।
আমি কুন্ডেরচর ইউনিয়নের সম্ভ্রান্ত মল্লিক পরিবারের আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ বোরহান মল্লিক দীর্ঘ দিন যাবৎ জননেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর কর্মী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ন্যয় ও নিষ্ঠার সাথে কাজ করায়, কুন্ডেরচর ইউনিয়নের একদল চিহ্নিত সন্ত্রাসী, ভূমি দস্যু, জুলুম কারী, চাঁদা ও বোমাবাজ কুচক্র মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে, শুধু তাই নয় গত ১৯শে মার্চ জাতীয় পত্রিকায় আমার বিরুদ্ধে সাবেক যুবদল নেতার চাঁদাবাজিতে অতিষ্ট পদ্মার জেলেরা এই শিরোনামে একটি সংবাদ ছাপানো হয়েছে। যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোর্ট আমি একজন কৃষক, কৃষি ও গবাদি পশু পালন-সহ জমি চাষাবাদ আমার মূল কাজ ও আয়ের উৎস।
আমি প্রতি বছর প্রায় বিশ একর জমিতে ধান ও রবিসশ্য চাষাবাদ করি এবং আমার দুধের গাভীসহ প্রায় ত্রিশটি গরু রয়েছে, আমি প্রতি বছর প্রায় আঠার থেকে বিশ লক্ষ টাকা হালাল ভাবে উপার্জন করি। আমি কৃষক,আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে কথা বলি, হয়ত বা কুচক্র মহল বিষয়টি মেনে নিতে পারছেন না, তাই আমার বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করছে। আমি কখনো বি.এন.পি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমাকে মিথ্যা অপবাধ দেওয়া হয়েছে আমি কখনো চাঁদাবাজি করি না, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি।
কোনো চাঁদাবাজ ব্যক্তির সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
You must be logged in to post a comment.