ইউনিল্যাবে ২ রোগী করোনা পজেটিভ, ডায়াগনস্টিক সেন্টার লকডাউন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ৯:৪৪ অপরাহ্ন
সরিষাবাড়ীতে লকডাউনকৃত ইউনিল্যাব ডায়াগনস্টিক সেন্টার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ীতে করোনায় আক্রান্ত ২ রোগীকে (পিতা-পুত্র) নিয়ম না মেনে চিকিৎসা দেয়ায় ইউনিল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সেইসাথে ডায়াগনস্টিক সেন্টারের সব স্টাফকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সরিষাবাড়ী হাসপাতাল রোডের ইউনিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে গত বুধবার (২২ এপ্রিল) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাদের সাধারণ রোগী ভেবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেয় ডায়াগনস্টিক সেন্টারটি।

পরে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। শুক্রবার তাদের রিপোর্ট আসে। এতে উভয়ের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। আক্রান্ত দু’জন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের বাসিন্দা। তাদের একজন বাবা (৬০) ও অন্যজন তার ছেলে (৩৫)।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ শনিবার দুপুরে বলেন, কাজীপুর উপজেলার দুইজন করোনা পজেটিভ ব্যক্তি ইউনিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ায় প্রতিষ্ঠানটি লকডাউন ও সেখানে কর্মরত ছয়জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের সবার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ