দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশের সর্ববৃহৎ হজ্ব সেবামূলক প্রতিষ্ঠান শাহ্ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অলিয়ে কামেল, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র দু’দিন ব্যাপী বার্ষিক ওরশ শরিফ আগামী ১৪ ও ১৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র বার্ষিক ওরশ শরিফ উদযাপন উপলক্ষে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি চট্টগ্রামে বায়েজিদ ওয়াজেদিয়া আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ)’র মাজার কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
প্রথম দিবস সোমবার (১৪ জানুয়ারী) দিনব্যাপী ফ্রি খতনা, শীতবস্ত্র বিতরণ, ক্বিরাত ও হিফজ প্রতিযোগিতা,না’ত ও জিকির মোস্তফা আর মঙ্গলবার (১৫ জানুয়ারী) সমাপনী দিবসে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে বুখারি শরিফ, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ)’র জীবন দর্শনের উপর আলোচনা সহ গুণীজন সংবর্ধনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ করা হবে বলে জানান ওরশ পরিচালনা কমিটি।
You must be logged in to post a comment.