আমি মরে গেলে আমার সন্তানগুলো আপনারা দেখবেন এমন অশ্রুসজল চোখে কথাগুলো বলছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের আক্কাস মন্ডলের ছেলে রাশিদুল মন্ডল। অত্যন্ত ধর্মভীরু পেশায় টলি চালক।
২০১৭ সাল থেকে অসুস্থতা শুরু ২০১৯ সালে পিত্তথলির অপারেশন তারপর বেশ ক মাস ভাল ছিল। ২০২০ নভেম্বর মাসে গুরুতর অসুস্হ হলে খাদ্য নালির অপারেশন করে পরবর্তিতে টিউমার ধরা পড়ে সেটা টেষ্ট করা হলে, ডাক্তার নিশ্চিত করে বলেন রাশিদুলের ক্যান্সার হয়েছে।
কেমো দেয়া লাগবে ৬ টি যার আনুমানিক মুল্য ১ লক্ষ টাকা, ঢাকা যাতায়াত, টেষ্ট সহ সব মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকা হলে চিকিৎসা চালাতে পারবে, বেঁচে যাবে একটি প্রাণ।
আয়ের একমাত্র সম্বল টলি সেটাও বিক্রি করতে হয়েছে। জীবন বাঁচাতে, নেই জমিজমা
পরিবারে আছে ৫ম শ্রেণি পড়ুয়া ছেলে আর ১ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও স্ত্রী কে নিয়ে খেয়ে না খেয়ে নিদারুণ অতি অসহায়ত্ব নিয়ে অতিশয় কায়িক পরিশ্রমি সুমিষ্ট হাসির সেই ধার্মিক ছেলে আজ আপনাদের কাছে নিজের জন্য কিছুই চাইনি।
রাশিদুলের একমাত্র আকুতি, আমি মরে গেলে আমার সন্তানগুলো আপনারা দেখবেন।
মানবিক বন্ধুদের কাছে প্রশ্ন কোনটা জরুরি।
যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে
বিকাশ করুন।
রাশিদুল পারসোনাল বিকাশ ০১৮৬৫০২৩৬৩১।
You must be logged in to post a comment.