অন্যদৃষ্টি অনলাইন।।
আবার সংলাপ চেয়ে রবিবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিস সহকারি মো. আলাউদ্দিন এবং মো. মাসুদুল হাসান।
চিঠিতে বলা হয়, গত ১লা নভেম্বর ২০১৮ তারিখে গণভবনে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ব্যাপারে আলোচনা হয়েছে। এ আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় পর্যন্ত আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেই দিন আপনি বলেছিলেন আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই পরিপেক্ষিতে অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করার লক্ষ্যে অতি জরুরী ভিত্তিতে আমরা জাতীয় কনটের পক্ষে আবারো সংলাপে বসতে আগ্রহী। এ ক্ষেত্রে দফাগুলোর সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা আবশ্যক। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে, ৩ নভেম্বর ২০১৮ প্রধান নির্বাচন কমিশনার বরাবর জাতীয় কোন পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।

শনিবার শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা বন্ধের দাবি সংবলিত চিঠি দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ড. কামালের চিঠিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, ৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আবারো সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে।’
‘জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপের বসার ব্যাপারে ইচ্ছুক। এ প্রেক্ষাপটে আমরা মনে করি যে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়া। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ইসির অপেক্ষা করাই শ্রেয়।‘
এদিকে, শনিবার ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে মাহমুদুর রহমান মান্নার পরিবর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন করা হয়। পরে, মির্জা ফখরুল সংলাপের জন্য আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছিলেন।
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সংলাপে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
You must be logged in to post a comment.