আগামীর স্বপ্নযাত্রা সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৭:৪৫ অপরাহ্ন

এক ব্যাগ রক্তদানে – একজন রুগীর জীবন বাঁচে, এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়ন এর উত্তর হাজীপুর বৌ বাজার এলাকায় “আগামীর স্বপ্নযাত্রা” সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি ইউসুফ হোসেন প্রমুখ। রক্তের গ্রুপ ক্যাম্পেইন পরিচালনা করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এবং PLZ Blood Bank এর সদস্য হান্নান গাজী, নজরুল গাজী, হিমেল, নিশাদ, সাগর। এতে “আগামীর স্বপ্নযাত্রা” গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন

ফারহান,জুয়েল,আজাদ,কালাম,শাকিল, মোশাররফ, বাবু, জহির,জামাল, হাবিব,তামজীদ প্রমুখ। “আগামীর স্বপ্নযাত্রা” গ্রুপের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী নাসির খান এর সাথে মুঠোফোনে আলাপ করা হলে তিনি বলেন আমরা এই সংঘঠন এর মাধ্যমে করোনা মহামারীতে ব্যাপকভাবে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ এই সংগঠন থেকে আমরা সমাজে অবহেলিত মানুষের জন্য কাজ করে যাব। তাই তিনি সকল সদস্যকে গ্রুপে একটিভ থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এরপর সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার মাধ্যমে শেষ হয় ক্যাম্পেইনটি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ