আক্তার হুসাইন।।
আর এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে হাজার হাজার শিক্ষকেরা শতভাগ ন্যায্য এবং মৌলিক দাবি এমপিও’র আশায় আন্দোলন করছেন,এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর তাকানোর সময় নেই!!

এ নিয়ে অন্তত ত্রিশ বার শিক্ষকেরা ঢাকার রাজপথে আন্দোলন করেছেন এবং কেবল মিথ্যে আশ্বাসই পেয়েছেন। এমপিও না দিলে তো স্পষ্ট বলেও দিতে পারেন যে এমপিও দিব না প্রতিষ্ঠান বন্ধ করে দেন!! জাতি গড়ার কারিগরদের নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের চরম অবহেলা কখনোই কাম্য নয়।

শ্রমিকেরা শ্রম দিবে কিন্তু মালিকেরা শ্রমের মূল্য দিবে না এটা তো অন্ধকার যুগের অবস্থা। বঙ্গবন্ধুর বাংলায়,পদ্মাসেতুর বাংলায়,স্যাটেলাইটের বাংলায়,উন্নয়নের বাংলায়, ডিজিটালের বাংলায়,জননেত্রীর বাংলায় আজ শিক্ষক কেন রাস্তায়, মাননীয় প্রধানমন্ত্রী ?
You must be logged in to post a comment.