নতুন আইফোন সম্পর্কে বলছেন অ্যাপল-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট।
অন্যদৃষ্টি অনলাইন।।
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন সংস্করণের আইফোন বাজারে এনেছে।
নতুন সংস্করণের তিনটি আইফোন এবং অ্যাপল ওয়াচ (ঘড়ি) উন্মুক্ত করেছে অ্যাপল।
যিনি এ ঘড়ি ব্যবহার করবেন, তাঁর হৃদপিণ্ড ঠিকমতো কাজ করছে কিনা সেটি জানিয়ে দেবে অ্যাপল ওয়াচ।
নতুন সংস্করণের আইফোন কেনার জন্য শুক্রবার থেকে বিশ্বের ত্রিশটি দেশে প্রি-অর্ডার করা যাবে।
তবে সেসব দেশের অ্যাপল স্টোরে এ ফোনগুলো পাওয়া যাবে ২১ সেপ্টেম্বর থেকে।
যে তিনটি নতুন সংস্করণের আইফোন উন্মুক্ত করা হয়েছে, সেগুলো হচ্ছে – ‘আইফোন এক্সএস’, ‘আইফোন এক্সএস ম্যাক্স’ এবং আইফোন এক্সআর ।
আই ফোন এক্সএস ম্যাক্স এর ডিসপ্লে ৬.৫ ইঞ্চি, যেটি এ যাবতকালে আইফোনের সবচেয়ে বড় ডিসপ্লে। আইফোন এক্সএস-এর ডিসপ্লে আগের মতোই ৫.৮ ইঞ্চি।
সূত্র : বিবিসি।
You must be logged in to post a comment.