বিনোদন ডেস্ক।।
অবশেষে অভিনয় জগতে প্রবেশ করলেন বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। তবে হিন্দি নয়, একটি ইংরেজি শর্ট ফিল্মের মধ্য দিয়েই তার এই যাত্রা শুরু হতে যাচ্ছে।
সুহানার সহপাঠী থিও গিমেনো পরিচালিত শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’র পোস্টার প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়েই ক্যামেরার সামনে অভিনয় শুরু করছেন সুহানা।
পরিচালক থিও গিমেনো সামাজিক মাধ্যমে সুহানা খান অভিনীত ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’র তিনটি পোস্টার ভাগ করেছেন। পোস্টারে সুহানাকে গ্রাফিতি প্রতিকৃতিতে দেখা গেছে।
সম্প্রতি লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে চলচ্চিত্র বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন সুহানা। তিনি এখন অভিনয়ে ক্যারিয়ার শুরু করতে একদম প্রস্তুত।
বলিউডের তারকা অভিনেতাদের সন্তানরাও কখন বলিউডে পদার্পণ করে তা নিয়ে সবসময়ই কিছু আগ্রহী চোখ উন্মুখ হয়ে থাকে। বিনোদন জগতে এমনটা হরহামেশাই দেখা যায়। সুহানা খানও ব্যতিক্রম নন।
You must be logged in to post a comment.