সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা।।
সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী গ্রামের প্রতিবন্ধি জাকির হোসেন অবশেষে পৌর মেয়র রুকনুজ্জামান রুকনের রোষানল থেকে রক্ষা পেল।
এ নিয়ে জামালপুর সিনিয়র জজ ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা হলে গত ৭ জানুয়ারী আদালত ঐ মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলে প্রতিবন্ধি জাকির হোসেন তার বাড়ী ভাংগন থেকে রক্ষা পায়। আদালত নিষেধাজ্ঞা না দিলে হয়তো এতদিনে ঐ প্রতিবন্ধি জাকির হোসেন বাড়ী ছেড়ে অন্যত্র চলে যেতে হত।
প্রতিবন্ধি জাকির হোসেন জানায়, সরিষাবাড়ী পৌরসভার আওতাধীন গুরুত্বপুর্ন রাস্তা গুলোর সংস্কার বা মেরামত না করে বির্তকীত কিছু রাস্তা সংস্কারের কাজে হাত দেয় মেয়র রুকনুজ্জামান। আর ঐ রাস্তা গুলোর প্রশস্থতা নিয়ে প্রশ্নবিদ্ধ হলে তিনি ঐসব রাস্তার কাজ স্থগিত করে রাখে দীর্ঘদিন ধরে। প্রতিবন্ধি জাকির হোসেন তার পৈত্রিক সম্পত্তির ৫ শতক জমিতে গত তিন যুগেরও অধিক কাল ধরে ঘরবাড়ী তৈরী করে বৃদ্ধ মা বাবা স্ত্রী পুত্র পরিবার নিয়ে বসবাস করে আসছে। মেয়রের কথা মত ইতি পুর্বে দুই দুইবার অর্ধশতক জমি পরিমান ছাড় দেয় রাস্তা করার জন্য।
মেয়র বিধি লংগন করে রাস্তার দু পাশ থেকে জমি না নিয়ে শুধু ঐ প্রতিবন্ধি জাকিরের পাশ থেকেই বার বার জমি নিতে গেলে প্রতিবন্ধি জাকির গত ৫ সেপ্টেম্বর জামালপুর সিনিয়র জজ আদালতে মেয়র ও ঠিকাদারসহ ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ঐ মামলায় আদালত প্রতিবন্ধি জাকিরের পক্ষে রায় দেয়। এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রুকনের সাথে কথা হলে তিনি জানান, রাস্তা করাটা আমার ব্যক্তিগত বিষয়না। আমি জন সাধারনের সেবক।
আমি রাস্তা করার অনুমুতি পেলে পৌরসভার বেশ কিছু রাস্তা সংস্কারে হাত দিলে ঐ প্রতিবন্ধি জাকিরের বাড়ীর পাশে গেলে বাধার সম্মুখিন হই। আমি বাধা পেয়ে কাজ বন্ধ করে দেই। বিবাদী প্রতিপক্ষ জাকির হোসেন আদালতে মামলা করেছে শুনেছি, আমি এ যাবৎ ঐ মামলার কোন কপি পাই নাই।
You must be logged in to post a comment.