অপু এমপির রোগমুক্তি কামনায় জাজিরা পৌরসভায় মিলাদ ও দোয়া মাহ্ফিল

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৬:৫২ অপরাহ্ন

শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহ্ ফিলের আয়োজন করেছে জাজিরা পৌর পরিষদ।

১৯ জানুয়ারি বুধবার বাদ আছোর জাজিরা পৌর মেয়র ইদ্রিস আলী মাদবর পৌর কাউন্সিলরদের নিয়ে নিজ কার্যলয় এই মিলাদও দোয়া মাহ্ফিলের আয়োজন করেন।

দোয়াও মিলাদ মাহ্ফিলে উপস্তিত ছিলেন হাজী ইব্রাহিম মাষ্টার, জি.এম নুরুল হক , মোঃ বাবুল আকন, মোঃ সেলিম মাদবর, মোঃ হাবিব খালসী, পৌর সচিব সহ-জাজিরা উপজেলা ও পৌরসভা আওয়ামী সংগঠনের ব্যাক্তিগণ জজিরা বাজার জামে মসজিদের খতিব দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ