অনুমতি বিহীন বিদ্যালয়ের মাঠে গরুর হাট : ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১০ আগস্ট, ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর ।।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুমতি বিহীন অবৈধ গরুর হাট বসনোর অভিযোগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমদাদুল হক ইনু বেপারীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ডামুড্যা উপজেলা প্রশাসন।

৯ আগস্ট শুক্রবার সন্ধা ৭.০০ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ডামুড্যা উপজেলা নির্বাহী ম্যাজিট্্েরট কমিশনার (ভুমি) আব্দুল্লাহ্ আল মামুন এই জরিমানার আদেশ প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমদাদুল হক ইনু বেপারী এবং তার সহযোগী দারুল আমান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ্জালাল মিন্টু জমুদ্দার, হারুন বাঘা, সাইদুল বালি, হাবিবুর রহমান (কালাচাঁন) গং ব্যক্তিরা দারুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের নামে অনুমতি বিহীন অবৈধ গরুর হাট বসিয়ে প্রতিটি বিক্রয়কৃত গুরু থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করে মোটা অংকের অর্থ আত্বৎস্বাদের পায়তারা করছিলেন, ইনু বেপারী ও তার সহযোগীরা।

মসজিদ কমিটির সভাপতি ও দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন খানের সাথে আলাপকালে তিনি বলেন আমি নামে মাত্র দারুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি, কিন্তু পরিতাপের বিষয় মসজিদের আয় এবং ব্যয় সংক্রান্ত কোন হিসাব আমার জানা নাই।

দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমদাদুল হক ইনু বেপারী কাছে অনুমতি বিহীন অবৈধ গুরুর হাট বসনো ও জরিমানার বিষয়টি জানতে চাইলে বিভিন্ন ভাবে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ