হরিণাকুণ্ডুতে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ৯:১৮ অপরাহ্ন
নিহত পুলিষ সদস্য ইসমাইল। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহের হরিণাকুন্ডু ৪নং দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালী গ্রামের মোঃ মজিবর রহমানের  ছেলে দখলপুর স্টোন ইটভাটার কাছে মটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের কনস্টেবল ইসমাইল হোসেন (২৫) নিহত হয়েছেন।

তিনি দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত।শুক্রবার বিকাল ৫টার দিকে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি আহত হন। মুমুর্ষ অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৭:০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

পুলিশের কনস্টেবল ইসমাইল হোসেন

এদিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ এবং দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কনস্টেবল ইসমাইল হোসেন ৫ দিনের ছুটিতে ইসমাইল বাড়ি যান। তিনি সদ্য নববিবাহিত।

শুক্রবার বিকালে ঝিনাইদহের সাধুহাটী বাসষ্ট্যান্ড থেকে মটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দখলপুরের নাওমারা মাঠে স্টোন ইটভাটার সামনে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার এসআই আব্দুল জলিল জানান, ৫ বছর আগে ইসমাইল পুলিশ বাহিনীতে যোগ দেন।ইসমাইল হোসেন তিন ভাইয়ের মধ্যে ছোট ছিল।সবসময় হাসিখুসিতে থাকতো মনে ছিল না তার কোন অহংকার।সাদা মনের মানুষ হিসাবে জীবন যাপন করতে সব সময়েই পচ্ছন্দ করতেন।

তার মৃত্যুতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে এবং নিজ গ্রাম হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালীতে নেমে এসেছে শোকের ছায়া ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ