শরীয়তপুরে শহীদ পরিবারের সাথে জামাত নেতাদের ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময়

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে ২৪ এর, শহীদ পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার হিসেবে নগদ দশ হাজার টাকা বিতরন করছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা।

১৮ মার্চ বুধবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের আবুড়া গ্রামের শহীদ রিয়াজুল ইসলাম এর, পরিবার ও শৌলপাড়া ইউনিয়নের কুন্ধুরিয়া গ্রামের শহীদ মামুন মিয়ার পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার হিসেবে নগদ দশ হাজার টাকা বিতরন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার নায়েব আমীর কে এম মকবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ বেলাল হোসেন,চিকন্দী ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান ও নেতা-কর্মীরা।

জেলা নায়েব আমীর কে এম মকবুল হোসেন বলেন কেন্দ্র ঘোষিত কর্ম সূচির অংশ বিষেশ ও আমীর জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দশে মোতাবেক সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার হিসেবে শরীয়তপুর জেলার ১৪টি শহীদ পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ