শরীয়তপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার বাদ আছর শরীয়পুর পৌরসভা অডিটোরিয়াম এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শখার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম, শরীয়তপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান মোল্যা, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ দেওয়ান সিদ্দিক, মাওলানা আব্দুলহ্ মীম, হাফেজ মাওলানা দবির হোসাইন, খেলাফত মজলিস শরীয়তপুর পৌরসভার সভাপতি মাওলানা সুলতান আহমেদ খানসহ -বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.