বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ কুষ্টিয়ার মিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বর্ষবরণ অনুষ্ঠান- ১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকাল পনে নয়টায় সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। এর পরই গাওয়া হয় “এসো হে বৈশাখ, এসো, এসা…।”
পরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের নেতৃত্বে নতুন বর্ষ ১৪৩২কে স্বাগত জানিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা সংলগ্ন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু মিরপুর মডেল থানার পাশ দিয়ে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ মোড় হয়ে আবারো পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাতে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আশরাফুজ্জামান শাহিন, সদস্য সচিব ও সাবেক সাধারন সম্পাদক মোঃ রহমত আলী, উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সংগঠক মোঃ নিশান ইসলাম ও সদস্য সুলতান মাহমুদ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার জনগন।

শোভাযাত্রা শেষে নববর্ষের শিশুদের সাথে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমন্ডার নজরুল করিম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রহমত আলী, উপজেলা জামায়াতের নয়েবে আমির ও মিরপুর নতুন বাজার দোকান মালিক সমিতির সভাপতি অধ্যাপক শাহ আক্তার মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সংগঠক মোঃ নিশান ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের নয়েবে আমির ও মিরপুর নতুন বাজার দোকান মালিক সমিতির সভাপতি অধ্যাপক শাহ আক্তার মামুন, মুক্তিযোদ্ধা কমন্ডার নজরুল করিম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রহমত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সুলতান মাহমুদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মারফত আফ্রিদি।

পরে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় ও মিরপুর শিল্পকলা একাডেমির পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়।
এছাড়াও বর্ষবরণ অনষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বৈশাখী মেলা। এ মেলায় ১৬টি স্টলে উপজেলা বিভিন্ন লোকশিল্প, তৈরি পোশাক, নকশী পিঠাসহ বিভিন্ন বাহারী সামগ্রীর সমাহার ছিলো চোঁখে পড়ার মতো।
You must be logged in to post a comment.