মহেশপুর ৮ কেজি গাঁজা সহ আটক ১

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৯:৩৯ অপরাহ্ন

আশরাফুল আলম।।

ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুলিশ  ৮ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়িকে আটক করেন।  গত ৩০/১২/২০১৯ইং তারিখ রোজ সোমবার রাত আনুমানিক ৯.০০ ঘটিকার সময় সামন্তা এলাকার রাজা ব্রিকসের সামনে থেকে মাদক ব্যবসায়ি মোঃ হায়েত আলী ৪৫ পিতা মৃত উব্বাদ আলী গ্রাম সামন্তা কুল বাড়ীয়া থানা মহেশপুর জেলা ঝিনাইদ্বয়কে ৮ কেজি গাঁজা সহ  আটক করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, সামন্তার রাজা ব্রিকস এর সামনে দিয়ে এক মাদক ব্যবসায়ি গাঁজা নিয়ে আসছে।

আমি তাৎক্ষণিক ভাবে ভৈরবা ফাঁড়ির এ এস আই সিরাজুল ইসলাম ও তার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে আসামি হায়েত আলীকে ৮ কেজি গাঁজা সহ আটক করেন। আসামি হায়েত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ