ঝিনাইদহে আবাদী জমি ও রাস্তা বাঁচাতে উপজেলায় আবেদন করলেও প্রতিকার পাইনি কৃষকেরা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না,সাধুহাটি ও মধুহাটি ইউনিয়নের ডহরপুকুরিয়া, বাদপুকুরিয়া, শ্যামনগর,নাথকুন্ডুসহ বিভিন্ন মাঠের আবাদি জমি নষ্ট করে গত কয়েক মাস ধরে পুকুর খনন করে অবৈধ ট্রাক্টর দিয়ে রমরমা বালু ও মাটির ব্যাবসা করার কারণে এলাকার পাকা রাস্তা গুলো কাঁচা রাস্তায় পরিণত হয়ে গেছে এটা বলা বা দেখার মতো কেউ নেই।

এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়,সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং তার ভাতিজা সাগান্না ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ রুহুল আমিন,ডহরপুকুরিয়া করম আলী ভূইয়া, আজিবার,শ্যামনগরের কমর আলী ও তার ভাগ্নে রিয়াজ সরকারি খালও পরের কিছু জমি জোর করে অল্প টাকার বিনিময়ে লিজ নিয়ে পুকুর( ড্রেজার দিয়ে) খনন করে মাটি বিক্রি করেছে বাদপুকুরিয়া মাটির ঠিকাদার আইয়ুব আলী ও আকবরের কাছে। পুকুর খনন করা ও সরকারি পাকা রাস্তা নষ্ট করা এই কুচক্র মহলেরা কৃষক ও গ্রামের সাধারণ মানুষদের কাছে বলছে ঝিনাইদহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এই পুকুর খনন করার অনুমতি দিয়েছেন। গত কয়েক দিন ধরে শৈত্য প্রবাহের কারণে শুক্রবার রাতে হালকা বৃষ্টি হওয়ায় পাকা রাস্তার উপর যে মাটির স্তর পরেছিলো তাতে এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটে চলাচল করতে পারছেন না।

এবিষয়ে সাগান্না ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার নোয়াব আলী, ত্রিমহনীর বিশিষ্ট চাউল ব্যাবসায়ী আশাদুল ইসলাম, সেলিম,মুনছুরসহ রাজনৈতিক নেতা বাবুল মিয়া,শহিদ মেম্বরসহ পথচারীরা প্রতিবেদককে জানান,শুক্রবার আনান্দনগর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যেতে গিয়ে গত কয়েক দিন আগে আবাদি জমি নষ্ট করে নিজেদের পেট মোটা করার জন্য পুকুর খনন ও বিভিন্ন ভাটায় মাটি বিক্রি করায় পাকা রাস্তার উপর মাটির স্তর পড়ে থাকায় হালকা বৃষ্টির কারণে প্রচন্ড পিছল হওয়ায় সড়ক দূর্ঘটনার কবলে পড়তে হয়েছে আমাদের। এবিষয়ে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও আয়ুব আলী বলেন,হঠাৎ হালকা বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যা হয়েছে। আমরা লিবার দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছি।

এদিকে আরো দেখা গেছে মাটি ব্যবসায়ী আকবার আলী বিভিন্ন মালিকের চাতালের মটর দিয়ে লিবার নিয়ে মটর লাগিয়ে রাস্তা পরিষ্কার করছে। বিভিন্ন পত্র-পত্রিকা ও ফেকবুকে একাধিক বার লেখালেখিসহ মধুহাটি ইউনিয়নের কৃষকগন এবিষয়ে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করলেও এর কোন প্রতিকার পাইনি ভুক্তভোগী কৃষকেরা।

এবিষয়ে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভোর কাছে একাধিকবার জানালেও দেখছি বলে ফোন কেটে দেন। সুতরাং এলাকাবাসী,সুশীল সমাজসহ পথচারীদের দাবী এতে সকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে তাই ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট দাবি সরজমিনে পরিদর্শন করে সঠিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ