আমি শিক্ষক, আমি গর্বিত, আমি লজ্জিত!

এম.এস ইসলাম
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ন

শিক্ষা উপদেষ্টার পায়ে ধরে কান্নাকাটি করলেন দু’জন শিক্ষক। বৃহস্পতিবার ৩১ অক্টোবর এমপিওভূক্ত শিক্ষকদের বদলী নীতিমালার প্রজ্ঞাপন দ্রুত জারির জন্য দু’জন শিক্ষক শিক্ষা উপদেষ্টার পায়ে ধরে কান্নাকাটি করেছেন।

এবিষয়ে বিস্তারিত জানার আগে চলেন একটু রোমে ঘুরে আসি।

তিনি রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। একদিন বিকেলে তিনি তার গাড়িতে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা ফাঁকা ছিল। তিনি একটি শর্টকাট নিলেন যা ট্রাফিক আইন লঙ্ঘন। পথে এক পুলিশ অফিসার এসে এই লঙ্ঘনের বিরুদ্ধে জরিমানা করেন।

জরিমানা যে কোনও পোস্ট অফিসে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু পরিশোধ করা যায়নি। জরিমানা জমা না দেওয়ায় তিনি আদালত থেকে নোটিশ পান। অন্য কোনো উপায় না থাকায় তিনি আদালতে যান। বিচারক তলব করেন। বিচারক শুরু করলেন, আপনাকে জরিমানা করা হয়েছে এবং নিকটস্থ পোস্ট অফিসে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আপনি কেন পরিশোধ করলেন না? আপনার কি মনে হচ্ছে না আপনি পুলিশের সময় নষ্ট করছেন?

তিন বছরের শিক্ষক শূন্যপদের তথ্য চেয়েছে এনটিআরসিএ

তিনি তার আত্মরক্ষায় একটি বিদেশী কার্ড ব্যবহার করেছেন। বিচারক বললেন আপনি ভালো কথা বলেন, আপনি কী করেন? তারপর তিনি বিব্রতকরভাবে বললেন যে তিনি একজন শিক্ষক, রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বিচারক তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং বললেন, “আদালতে একজন শিক্ষক আছেন”। কথাগুলো শুনে আদালতের শিক্ষক, পুলিশ কর্মকর্তাসহ সবাই উঠে দাঁড়ালেন।

এরপর বিচারকের ধরন পাল্টে যায়। বিচারক ক্ষমা চেয়ে চেয়ার আনার নির্দেশ দেন এবং চালান বাতিল করেন। ওই ব্যক্তি ছিলেন আশফাক আহমেদ।

তিনি তার জাভিয়া গ্রন্থে এই কাহিনী বর্ণনা করেছেন। তিনি বলেন, ”সেদিন আমি গোপন কথা জেনেছিলাম, জাতির সম্মান শিক্ষকের সম্মান।” – The Dayspring, October 5, 2020.

এবার ফিরে আসি, এমপিওভূক্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষে মোঃ সাকিবুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম বদলির প্রজ্ঞাপন দ্রুত পাওয়ার লক্ষ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার পা ধরলেন অমনি কিছু সংখ্যক শিক্ষকের মাথা নিচু হয়ে গেল। কিন্তু একটু ভেবে দেখেন তো এদেশে শিক্ষক হিসেবে আপনার মাথাটি উচু ছিল কবে? এবিষয়ে অনেক বলা যায়, লেখা যায়…।

তবে, শিক্ষকদের মুক্তির জন্য যারা আজ একাজ করেছেন আমি শিক্ষক হিসেবে তাঁদের জন্য গর্বিত, জাতি হিসেবে আমি লজ্জিত। আমরা আশা করি সংশ্লিষ্ট দপ্তর দ্রুত প্রজ্ঞাপন জারি করে জাতিকে এ লজ্জা থেকে মুক্তি দেবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ