বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে তার নির্বাচনী এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘গত ১৭ বছর আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি শেষ করে দিয়েছে। আমি কথা দিচ্ছি, আমার এলাকাকে এসব অপশক্তি থেকে মুক্ত করবো।’
অভিযোগ করে বলেন, ‘অন্য দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু কথা শুনে মনে হচ্ছে—ডাল মে কুছ কালা হ্যায়। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। প্রশ্ন হলো, সিট দেয়ার মালিক তারা কে? এদের পেছনে বিশেষ কোনো শক্তি কাজ করছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবে, তবে সেটা জনগণ প্রতিহত করবে।’
You must be logged in to post a comment.